কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : স্ত্রী যদি বলে আমি মোহর নিব না এবং আমার মোহরের কোনো দাবীও নেই। তাহলে করণীয় কী?

উত্তর : মোহর আল্লাহ প্রদত্ত স্ত্রীর হক্ব। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা পরস্পর এক। অতএব, তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান করো’ (আল-বাক্বারাহ, ২/২৫)। সুতরাং সকলের উচিত স্ত্রীকে তার প্রাপ্য অধিকার প্রদান করা। তবে স্ত্রী যদি স্বেচ্ছায় তা গ্রহণ না করেন কিংবা ক্ষমা করে দেন, তাহলে দিতে পারেন। আল্লাহ তা‘আলা বলেন, ‘অতএব এদের মধ্যে যাদের সাথে তোমরা (বিবাহর পর) যৌন সম্ভগ করবে, তাদেরকে তাদের পাওনা (মোহরানা) দিয়ে দাও। মোহরানা নির্ধারণের পর পারস্পরিক সম্মতিতে (কোনো হ্রাস-বৃদ্ধি করলে তোমাদের) কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ’ (আন-নিসা, ৪/২৪)।

-ওয়াসিম আকরাম

দাউদকান্দী, কুমিল্লা।


Magazine