কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : বিশেষ কারণে ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে যোহরের ছালাত আদায় করা যাবে কি? যেমন পরীক্ষা শুরু দুপুর ১ টায়। এক্ষেত্রে ১২ টার দিকে যোহর ছালাত আদায় করা।

উত্তর : ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে যোহরের ছালাত আদায় করা জায়েয হবে না। আল্লাহ তা‘আলা বলেন, ‘নিশ্চয়ই ছালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয (নিসা, ১০৩)। সুতরাং যদি কোন ব্যক্তি ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে ছালাত আদায় করে তাহলে তাকে তা পুনরায় আদায় করতে হবে। অনেক সময় ১২টা বা সোয়া ১২টার দিকেও যোহর ছালাতের ওয়াক্ত শুরু হয়ে যায়। কেননা রাসূল (ছাঃ) বলেছেন, ‘সূর্য ঢললেই যোহরের ওয়াক্ত শুরু হয়’ (ছহীহ বুখারী, হা/৫৪১; ছহীহ মুসলিম, হা/৬১২; মিশকাত, হা/৫৮১)। উল্লেখ্য যে, ফযর, যোহর ও মাগরিব ছালাতকে ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে আদায় করা যাবে না। ভুলবশত করে ফেললে তা পুনরায় আদায় করতে হবে।

-নুর মোহাম্মদ

সৈয়দপুর, নীলফামারী।


Magazine