কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : দু‘আ পাঠের সময় হাঁচি আসা দু‘আ কবুলের লক্ষণ (মু‘জামুল কাবীর, ২২/৩৩৬ পৃ., হা/৮৪৩)। হাদীছটির বিশুদ্ধতা সম্পর্কে জানতে চাই?

উত্তর : এমর্মে বর্ণিত হাদীছটি যঈফ (দুর্বল)। এর সনদে ‘আবু রুহ্ম আস সাম্ঈ’ নামে একজন বর্ণনাকারী রয়েছেন। তিনি মুরসাল সূত্রে হাদীছটি বর্ণনা করেছেন। উক্ত বর্ণনাটিতে চার ধরনের শব্দ বর্ণিত হয়েছে। এর প্রত্যেকটি বর্ণনাই দুর্বল (সিলসিলা যঈফাহ, ৭/২০৪/৩২০৩; যঈফুল জামে‘, হা/১৯৮৬; আল-জামে’উছ ছগীর, হা/৪৭৯৬, ৮৩০০)।

-রোকনুযযামান

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।


Magazine