কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : কোন্ নারী সর্বপ্রথম জান্নাতে যাবে?

উত্তর : কোন্ নারী সর্বপ্রথম জান্নাতে যাবে তা কুরআন-হাদীছে সুস্পষ্টভাবে উল্লেখ নেই। তবে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাযিয়াল্লাহু আনহা-কে চুপে চুপে বলেছিলেন যে, তাঁর পরিবার-পরিজনের মধ্যে তিনিই (ফাতেমা) সর্বপ্রথম তাঁর অনুসরণ করবেন (ছহীহ বুখারী, হা/৩৬২৬; মিশকাত, হা/৬১২৯); এবং তিনি জান্নাতী নারী অথবা, ঈমানদার নারীদের সর্দার হবেন (ছহীহ বুখারী, হা/৬২৮৫; ছহীহ মুসলিম, হা/২৪৫০; মিশকাত, হা/৬১২৯)। এই হাদীছের সারমর্ম থেকে ধরে নেওয়া যেতে পারে যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা ফাতেমা রাযিয়াল্লাহু আনহা সর্বপ্রথম জান্নাতে যাবেন।

প্রশ্নকারী : অন্তর

নওদাপাড়া, রাজশাহী।


Magazine