কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : মৃত ব্যক্তির খারাপ কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে কি?

উত্তর : না, মৃত ব্যক্তির খারাপ কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিদের মন্দ বলিও না। কেননা তারা যা করেছে, তার প্রতিফল তারা পেয়েছে (ছহীহ বুখারী, হা/১৩৯৩; মিশকাত, হা/১৬৬৪)। তবে তাদের ভালো গুণ বর্ণনা করা ভালো। কেননা তার ব্যাপারে ভালকিছু আলোচনা করা হলে ফেরেশতাগণ ‘আমীন’ বলেন। উম্মে সালামা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমরা কোন রোগীর নিকট অথবা মৃত ব্যক্তির নিকট উপস্থিত হবে তখন উত্তম কথা বলবে। কেননা তোমরা যা বল তার উপর ফেরেশতাগণ আমীন বলেন’ (ছহীহ মুসলিম, হা/৯১৯, ৯২০)।

প্রশ্নকারী : আকীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine