কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে উটের দুধ ও প্রস্রাব পান করতে বলেছিলেন। উটের প্রস্রাব পান করতে বলার হিকমত কী?

উত্তর: উরায়না ও উকাল গোত্রের কিছু লোক মদীনায় আগমন করার পর আবহাওয়ার প্রতিকূলতা এবং পেটের অসুস্থতা সম্পর্কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবগত করে। তখন তিনি তাদেরকে উটের দুধ ও প্রস্রাব পান করতে বলেন (ছহীহ বুখারী, হা/২৩৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উটের প্রস্রাব পান করতে বলেছিলেন ঔষধ হিসেবে। কারণ তিনি অহীর মাধ্যমে জেনেছিলেন যে, উটের দুধ ও প্রস্রাব পান করলে তারা সুস্থ হয়ে যাবে। এছাড়াও চিকিৎসা বিজ্ঞান ও অভিজ্ঞতার আলোকে পেট সংক্রান্ত বিশেষ রোগের চিকিৎসায় উটের প্রস্রাব কার্যকর বলে প্রমাণিত (যাদুল মাআদ, ৪/৪২-৪৪; ফাতহুল বারী, ১/৩৩৮-৩৩৯)।

প্রশ্নকারী :  খালেদ

ময়মনসিংহ।

Magazine