কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): আমার সামনের দুটি দাঁতের মাঝখানে কিছুটা ফাঁকা আছে। এই ফাঁকাটি আমার জন্মগত না, কাঠি দিয়ে খোঁচানোর কারণে ফাঁকা হয়ে গেছে, এখন আমার প্রশ্ন হচ্ছে মাঝখানের ফাঁকাটি বন্ধ করার জন্য কোনো চিকিৎসা নেওয়া যাবে কি? এবং সামনে দুটি দাঁত সামান্য লম্বা তা কেটে সমান করা যাবে কি? নাকি এটি সৃষ্টির পরিবর্তন হবে।?

উত্তর: প্রশ্নে উল্লেখিত উক্ত ফাঁকাটি বন্ধ করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চিকিৎসা নেওয়া যায়, যদি তা সৃষ্টির পরিবর্তন ও সৌন্দর্য বৃদ্ধির জন্য না হয় (শারহু ছহীহ মুসলিম, ১৪/১০৭)। অস্বাভাবিক যেকোনো ত্রুটি দূর করার জন্য দাঁতের চিকিৎসা করা যায়। তবে সৌন্দর্য গ্রহণের উদ্দেশ্যে লম্বা দাঁত কেটে সমান করা সৃষ্টির পরিবর্তন, যা হারাম। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আল্লাহর অভিশাপ সেই নারীদের উপর যারা উল্কি আঁকে, আঁকিয়ে নেয় এবং যারা ভ্রু উপড়ে ফেলে বা পাতলা করে আর সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। আর যারা আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে (ছহীহ বুখারী, হা/৪৮৮৬ ও ৫৯৩১; ছহীহ মুসলিম, হা/২১২৫)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine