কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : জনৈক ব্যক্তির ব্যাপারে পূর্বে অনেক গীবত করা হয়েছে। তবে তিনি এখন বেঁচে নেই। তার ব্যাপারে গীবত করার কারণে উক্ত পাপ থেকে পরিত্রাণ লাভের জন্য বর্তমানে করণীয় কী?

উত্তর : গীবত বান্দার সাথে জড়িত পাপ। বান্দার সাথে জড়িত পাপ বান্দার কাছেই ক্ষমা চেয়ে নিতে হয়। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন, ‘কেউ যদি কারও প্রতি যুলুম করে থাকে সম্মান কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে, তাহলে সে যেন আজই (দুনিয়াতেই) তা মীমাংসা করে নেয়, সেই দিন আসার পূর্বে যেদিন কোনো দীনার বা দিরহাম (স্বর্ণমুদ্রা বা রৌপ্যমুদ্রা) থাকবে না...’ (ছহীহ বুখারী, হা/২৪৪৯; মুসনাদে আহমাদ, হা/১০৫৮০)। এখন যার গীবত করা হয়েছে, সে যদি মারা যায় তাহলে চেষ্টা করতে হবে, যেখানে বা যার কাছে তার গীবত করা হয়েছে সেখানে এবং সে ব্যক্তির কাছে ওই মৃত ব্যক্তির প্রশংসা করবে। উদাহরণস্বরূপ- কেউ যদি ফেসবুকে কারো বিরুদ্ধে গীবত করে তাহলে ওই ব্যক্তির মৃত্যুর পর সে তার প্রশংসা করে ফেসবুকে লিখতে পারে। পাশাপাশি ঐ লোকের নামে কিছু অর্থ-সম্পদ দান করবে। আশা করা যায় এসব পদ্ধতি অবলম্বন করলে ক্ষমা হতে পারে।

-রবীউল ইসলাম

চাঁদমারী, পাবনা।


Magazine