উত্তর : সূরা তওবা ব্যতীত প্রত্যেক সূরার শুরুতে ‘বিসমিল্লাহ’ পড়তে হবে। কারণ একটি সূরা থেকে আরেকটি সূরা পৃথক করার মাধ্যম হচ্ছে ‘বিসমিল্লাহ’। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘বিসমিল্লাহ’ অবতীর্ণ হওয়ার পর দুই সূরার মধ্যে পৃথক হওয়া বুঝা যায় (আবুদাঊদ, হা/৭৮৮)। অনুরূপ একই সূরা একাধিকবার পাঠ করলেও প্রতিবারেই ‘বিসমিল্লাহ’ পাঠ করতে হবে। কারণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সূরা ‘বিসমিল্লাহ’ দ্বারা পড়া আরম্ভ করতেন (ছহীহ মুসলিম, হা/৪০০)। আর যদি তেলাওয়াত সূরার ভিতর থেকে আরম্ভ হয় তাহলে শুধু ‘আঊযুবিল্লাহ’ পড়তে হবে। মহান আল্লাহ বলেন, ‘আপনি যখন কুরআন তেলাওয়াত করবেন তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবেন’ (নাহ্ল, ৯৮)।
-মাসঊদ
লালপুর, নাটোর।
