উত্তর: রাস্তায় চলাচল করা মানুষের হক্ব। এজন্য রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বসতে নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/২৪৬৫)। তবে যদি অপারগ হয়ে বসতেই হয়, তাহলে তিনি রাস্তার হক্ব আদায় করতে বলেছেন। এই হক্বসমূহের মধ্যে একটি হলো রাস্তায় কাউকে কষ্ট না দেওয়া (ছহীহ বুখারী, হা/২৪৬৫)। এ হাদীছ থেকে বুঝা যায় যে, সাধারণ অবস্থায় রাস্তায় ছালাত আদায় করা জায়েয নয়। যদি মসজিদে স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে রাস্তায় দাঁড়াতে হয়, তাহলে পুরো রাস্তা বন্ধ না করে তাৎক্ষণিক কিছু অংশ ফাঁকা রাখা আবশ্যক, যাতে কোনো পথিক কষ্ট না পায়।
প্রশ্নকারী : ছবিরুল ইসলাম
মিরপুর, ঢাকা।
