উত্তর : এমতাবস্থায় কুরআন ও হাদীছ পরিপন্থী কাজটিকে প্রথমে হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করবে। তাতে বাধাগ্রস্ত হলে মুখে প্রতিবাদ করবে। তাতেও সক্ষম না হলে কাজগুলোকে অন্তরে ঘৃণা করবে। আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ কোন অপসন্দনীয় কিছু দেখলে সে যেন তা হাত দ্বারা বাধা প্রদান করে। যদি সে তাতে সক্ষম না হয়, তাহলে কথার মাধ্যমে যেন বাধা প্রদান করে। আর এটাও করতে সক্ষম না হলে সে যেন অন্তর থেকে ঘৃণা করে। আর ইহাই হচ্ছে ঈমানের দুর্বলতম শাখা’ (ছহীহ মুসলিম, হা/৪৯; মিশকাত, হা/৫১৩৭)।
-ছবিরুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
