উত্তর : যদি কোথাও আওয়াল ওয়াক্তে ছালাত আদায় না করা হয়, তাহলে সেক্ষেত্রে সর্বোত্তম পন্থা হল, আওয়াল ওয়াক্তে বাড়ীতে ছালাত আদায় করে নেওয়া। অতঃপর জামা‘আতের সময় হলে মুছল্লীদের সাথে জামা‘আতে ছালাত আদায় করা (ছহীহ মুসলিম, হা/৬৪৮, মিশকাত, হা/৬০০)। যদি এমনটা সম্ভব না হয়, তাহলে জামা‘আতেই ছালাত আদায় করা উত্তম (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইলি ইবন উছায়মীন, ১২/১৭৭ পৃঃ)।
-মাসুদ
শ্যামলী, ঢাকা।
