উত্তর: ‘আল্লাহ তাআলার রহমতে বা দয়ার ভালো হয়েছে’ এভাবে বলবে। তবে রোগমুক্তির মাধ্যম হিসেবে ঔষধ গ্রহণ করা যায়। উসামা ইবনু শারীক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু বেদুঈন এসে বলল, “হে আল্লাহর রাসূল! আমরা কি চিকিৎসা গ্রহণ করব? তিনি বললেন, ‘তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার জন্য তিনি চিকিৎসাও সৃষ্টি করেননি; তবে একটি রোগ ছাড়া’। লোকেরা জিজ্ঞেস করল, সেটা কী? তিনি বললেন, ‘বার্ধক্য’ (আবূ দাঊদ, হা/৩৮৫৫; তিরমিযী, হা/২০৩৮)। ঔষধ নিজে নিজেই সুস্থতা দান করেছে এমন বিশ্বাসে যদি কেউ প্রশ্নে উল্লেখিত কথা বলে তাহলে শিরক হবে।
-হাসিবুল ইসলাম
সাতক্ষীরা।
