কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): সফরের সময় গাড়ির ভিতরে ফরয ছালাত আদায়ের বিধান কী? আর সুন্নাত পড়তে হবে কি?

উত্তর: সফরে যোহর ও আছর একসাথে এবং মাগরীব ও এশা একসাথে পড়া সুন্নাত। যোহরের সময়ে বের হলে আছরকে এগিয়ে নিয়ে যোহরের সাথে পড়ে নিবে আর যোহরের আগেই বের হলে যোহর দেরি করে আছরের সাথে পড়বে। মাগরীব ও এশাও অনুরূপ (ছহীহ বুখারী, হা/১১০৭)। ফরয ছালাত সম্ভবপর বাহন থেকে নেমেই পড়তে হবে। সম্ভব না হলে বাহনেই পরবে। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা বলেন, আমি দেখেছি যে, আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা যাত্রার সময় রাতে তার বাহনের উপর বসে নফল ছালাত পড়তেন এবং তা পড়ার সময় তিনি কোন দিকে মুখ করতেন তা বিবেচনা করতেন না। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রার সময় তাঁর বাহনের উপর নফল তাসবীহ ও বিতর ছালাত পড়তেন, কিন্তু ফরয ছালাত কখনও বাহনের উপর পড়তেন না (ছহীহ বুখারী, হা/১০৯৮)। আর সফরে সুন্নাত পড়া লাগবে না; তবে ফজরের সুন্নাত পড়তে হবে (ছহীহ মুসলিম, হা/৭২৪)।

প্রশ্নকারী : মেহেদী হাসান

সাঘাটা, গাইবান্ধা।

Magazine