উত্তর : সাহারী খেয়ে ছিয়াম পালন করাই উত্তম। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারী খেতে বলেছেন (ছহীহ বুখারী, হা/১৯২৩; ছহীহ মুসলিম, হা/১০৯৫; মিশকাত, হা/১৯৮২)। তবে সাহারী না খেলেও ছিয়াম হয়ে যাবে। কারণ সাহারী খাওয়া সুন্নাত, আবশ্যক নয়। উম্মুল মুমিনীন আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, একদিন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বললেন, ‘তোমাদের কাছে কিছু আছে কি? আমরা বললাম, না। তিনি বললেন, ‘তাহলে আমি ছিয়াম রেখে দিলাম’। আরেকদিন তিনি আমাদের কাছে আসলেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমাদেরকে ‘হায়স’ (ঘি বা পনির মিশ্রিত খেজুর) হাদিয়া দেওয়া হয়েছে। তিনি বললেন, ‘নিয়ে এসো দেখি। অবশ্য আমি সকালে ছিয়ামের নিয়্যত করেছিলাম। তারপর তিনি তা খেয়ে নিলেন’ (ছহীহ মুসলিম, হা/১১৫৪; নাসাঈ, হা/২৩২৬; মিশকাত, হা/২০৭৬)। সাহারী খাওয়া যদি আবশ্যক হত, তাহলে তিনি সাহারী না খেয়ে ছিয়াম রাখতেন না।
-আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁ।
