কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : আমার দাদা মারা যাওয়ার আগেই আমার ফুফু তার একমাত্র কন্যাকে রেখে মারা যান। এরপর আমার দাদা ও তারপর আমার বাবা মারা যান। বর্তমানে আমার ঐ ফুফাতো বোন আমার কাছে দাবি করছে যে, সে জমি পাবে। অথচ দাদা তার জন্য কিছু অছিয়ত করে গেছে কি-না সেটাও বাবা আমাকে কিছু বলে যাননি। সুতরাং সে কি তার দাবি অনুযায়ী জমি পাবে?

উত্তর : কোনো ব্যক্তি মারা গেলে তার ‘জীবিত’ উত্তরাধিকারীরাই তার সম্পদের ওয়ারিছ হবে। পিতার আগে তার সন্তান মারা গেলে নাতী-পুতিরা সেই সম্পদের উত্তরাধিকারী হয় না। সেই হিসাবে দাদার পূর্বে ফুফু মারা যাওয়ায় তার মেয়ে মীরাছ বঞ্চিত হবে। তবে দাদা চাইলে তার নাতনীর জন্য কিছু অংশের ব্যাপারে অছিয়ত করে যেতে পারতেন (আল-বাক্বারা, ২/১৮০)। বিবরণ অনুযায়ী যেহেতু তিনি কোনো অছিয়ত করে যাননি, তাই ফুফুর মেয়ে কোনো সম্পদ পাবে না। তবে প্রশ্নকারী আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার স্বার্থে ইচ্ছা হলে তাকে কিছু সম্পদ দিতে পারে।

-রানু মিয়া

পীরগাছা, রংপুর।


Magazine