কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : শবেবরাত উদযাপনের শারঈ কোনো ভিত্তি আছে কি?

উত্তর : না, শবেবরাত উদযাপনের শারঈ কোনো ভিত্তি নেই। বরং তা উদযাপন করা স্পষ্ট বিদ‘আত। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ছাহাবীদের যুগে এটির কোনো অসিত্মত্ব ছিল না এবং কেউ তা উদযাপনও করেননি। বরং এটি তাদের অনেক পরে ইসলামে নবউদ্ভাবিত একটি আমল যা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবায়ে কেরাম ও তাবেঈনে এযাম কর্তৃক স্বীকৃত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন আমল করল, যার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)। উলেস্নখ্য যে, শবেবরাত উদযাপনের সমর্থনে যে সমস্ত হাদীছ পেশ করা হয়, তার সবগুলোই যঈফ অথবা মাওযূ‘। এটি উদযাপনে যদি বিশেষ কোনো ফযীলত থাকতো, তাহলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ছাহাবীগণ অবশ্যই তা উদযাপন করতেন এবং ছহীহ সূত্রে তা বর্ণিত হতো। কেননা তারাই হচ্ছেন উম্মতের একমাত্র অনুকরণীয় ব্যক্তি। 


-রহমতুল্লাহ

 আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,

ডাঙ্গীপাড়া, রাজশাহী।

Magazine