কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : ঈদের দিন ফজরের পূর্বে ঈদগাহে উপস্থিত হয়ে জামা‘আতবদ্ধভাবে ফজরের ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : না, এ ধরনের আমলের কোন প্রমাণ নেই। বরং তা বিদ‘আত ও প্রত্যাখ্যাত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কেউ এমন কোন আমল করল, যার ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। বরং মসজিদে জামা‘আতের সাথে ফজরের ছালাত আদায় করে বাড়ীতে ফিরে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদের মাঠে গিয়ে ঈদের ছালাত আদায় করবে।

-বদীউয্যামান

সাপাহার, নওগাঁ।


Magazine