কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): ওযূকরার সময় পায়ের আঙুলগুলো এমনিই ভালোভাবে ধৌত করলে হবে নাকি একটি একটি করে আঙুলের ফাঁকে হাতের আঙুল প্রবেশ করিয়ে খিলাল করতে হবে?

উত্তর: ওযূতে ধৈত করতে হয় এমন অঙ্গগুলোতে পানি পৌঁছালে ওযূ হয়ে যাবে। তবে ওযূতে পা ধৌত করার সুন্নাহসম্মত পদ্ধতি হলো, দুই পা টাখনুসহ ধৌত করার পাশাপাশি পায়ের আঙুলসমূহ খিলাল করা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘পরিপূর্ণভাবে ওযূ করবে এবং আঙুলসমূহ খিলাল করবে’ (আবূ দাঊদ, হা/১৪২)। মুসতাওরিদ ইবনু শাদাদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ওযূর সময় তাঁর কনিষ্ঠ আঙুল দ্বারা পায়ের আঙুলসমূহ খিলাল করতে দেখেছি (আবূ দাঊদ, হা/১৪৮)।

প্রশ্নকারী : মাসুদ রানা

সৈয়দপুর, নীলফামারী।


Magazine