উত্তর : সাধারণ শ্রেণির টিকিট নিয়ে এসি বগিতে বসা জায়েয নয়, যদিও এসি বগির আসনগুলো খালি থাকে। তাতে চুক্তি ভঙ্গ, প্রতারণা এবং রেলওয়ে কর্তৃপক্ষের নিয়ম পরিপন্থী, যা শাস্তিযোগ্য অপরাধ হয়। কারণ টিকিট হলো একটি চুক্তি, যা পরিশোধ করা মূল্যের ভিত্তিতে সেবা ও বসার স্থান নির্ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো’ (আল-মায়েদা, ৫/১)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুসলিমগণ তাদের পারস্পরিক শর্তসমূহের ওপর অটল থাকবে’ (আবূ দাঊদ, হা/৩৫৯৪)। আর এমতাবস্থায় রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক অপমান হওয়ার বিষয় থাকে। তবে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে অনুমতি নিতে পারে বা এক্ষেত্রে সরকারি নিয়ম থাকলে তা মেনে এ সুবিধা নিতে পারে।
প্রশ্নকারী : সুমাইয়া
বুয়েট কোয়ার্টার।
