উত্তর: মাঠ, খাল-বিল অথবা চরাঞ্চল থেকে যেসব শিকারী পাখি থাবা বা নখ দিয়ে শিকার করে না এমন পাখি শিকার করতে এবং তার গোশত খেতে ইসলামী শরীআতে কোনো নিষেধাজ্ঞা নেই। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীক্ষ্ণ দাঁতবিশিষ্ট হিংস্র জন্তু এবং ধারালো নখ বিশিষ্ট পাখি খেতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৯৩৪)।
প্রশ্নকারী : ফরিদুল ইসলাম
চাঁদপুর।
