কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : ‘আল্লাহ আপনাকে চিরস্থায়ী করুন’ কথাটি বলা কি ঠিক?

উত্তর : ‘আল্লাহ আপনাকে চিরস্থায়ী করুন’ কথাটি বলা ঠিক নয়। এটি দু‘আর মধ্যে সীমালঙ্ঘন করার শামিল। কারণ আল্লাহ ব্যতীত কোন বস্ত্তই চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন, ‘ভূ-পৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল। একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তা ব্যতীত’ (আর-রহমান ৫৫/২৬-২৭)। তিনি আরো বলেন, ‘আমি আপনার পূর্বেও কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি। সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে?’ (আম্বিয়া ২১/৩৪)।

-আরীফ সরকার

গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।


Magazine