কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): তারাবীহর ছালাতে কুরআন দেখে দেখে তেলাওয়াত করা যাবে কি? দলীলসহ জানাবেন।

উত্তর: তারাবীহর ছালাতে কুরআন দেখে দেখে তেলাওয়াত করা যায়। কেননা আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর একজন গোলাম ছিল, যে রামাযান মাসে মুছহাফ দেখে তার ইমামতি করতেন (ছহীহ বুখারী, বাব ৫৪, ১ম খণ্ড, পৃ. ২৪৫)।

প্রশ্নকারী : আব্দুল কাদের

রাজশাহী।


Magazine