উত্তর : যে কোন বস্ত্তর ছায়া যখন তার মূল ছায়ার সমপরিমান হবে তখন আছরের ছালাতের সময় শুরু হবে। আর দ্বিগুণ হলে শেষ হবে। তবে সমস্যা জনিত কারণে সূর্যাস্তের পূর্ব পর্যন্তও তা পড়া যাবে (আবুদাঊদ, হা/৩৯৩; তিরমিযী, হা/১৪৯; মিশকাত, হা/৫৮৩)। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছরের ছালাত আদায় করতেন তখন সূর্য উঁচু ও উজ্জ্বল থাকত। অতঃপর কেউ আওয়ালীর দিকে যেত এবং পৌঁছাত আর তখনও সূর্য উপরেই থাকত। অথচ আওয়ালীর কোন কোন স্থান মদীনা হতে চার মাইল বা তার কাছাকাছি দূরে অবস্থিত (ছহীহ বুখারী, হা/৫৫০; ছহীহ মুসলিম, হা/৬২১; মিশকাত, হা/৫৯২)। অতএব কত ঘণ্টার ব্যবধান হচ্ছে তা লক্ষ্যণীয় নয়। বরং প্রত্যেকেই আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করবে। এটাই যরূরী লক্ষ্যণীয়।
রিয়াজুজ্জামান
সাভার, ঢাকা।
