কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : কারো যদি রামাযানের ক্বাযা ছিয়াম অবশিষ্ট থাকে তাহলে সে শাওয়ালের ছিয়াম আগে করবে না ক্বাযা ছিয়াম আগে করবে?

উত্তর : শাওয়াল মাস চলে গেলে আর শাওয়ালের ছিয়াম পালন করা যায় না। আর ক্বাযা ছিয়াম পালনের সময় থাকে পরের রামাযান পর্যন্ত। আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের রামযানের ছিয়াম বাকী থাকত, আমি তা (পরবর্তী) শা‘বান ব্যতীত পূর্ণ করতে পারতাম না (ছহীহ বুখারী, হা/১৯৫০; ছহীহ মুসলিম, হা/১১৪৬; মিশকাত, হা/২০৩০)। তাই শাওয়ালের ছিয়াম পালনের পর অন্য মাসে ক্বাযা ছিয়াম পালন করা যাবে। সাধ্য থাকলে শাওয়াল মাসের মধ্যেই ক্বাযা ছিয়ামগুলো পালন করে বাকী দিনগুলোতে শাওয়ালের ছিয়াম রাখতে পারে।

উল্লেখ্য যে, মহিলাদের ঋতুর কারণে কোনো ছিয়াম ছুটে গেলে তা আগে করবে। তারপরে শাওয়ালের ছিয়াম করবে এমন বিবরণ ঠিক নয়।

-মাহমূদা খাতুন

 লালপুর, নাটোর।


Magazine