উত্তর: না, পেশাব-পায়খানা চেপে রাখা যাবে না, এমনকি ছালাতের মাঝে হলেও। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলছিলেন, ‘খাদ্য উপস্থিত থাকলে কোনো ছালাত নেই এবং পেশাব-পায়খানার চাপ থাকলে কোনো ছালাত নেই’ (ছহীহ মুসলিম, হা/৫৬০; মিশকাত, হা/১০৫৭)। বিশেষ করে শীতকালে ওযূ করার ভয়ে এমন করা আরো গর্হিত কাজ। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমি কি তোমাদের বলব না, আল্লাহ তাআলা যা দিয়ে গুনাহ মুছে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন?’ ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! হ্যাঁ। তিনি বললেন, ‘কষ্ট সত্ত্বেও ভালোভাবে ওযূ করা’ (তিরমিযী, হা/৫১)। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি ওযূ করে এবং উত্তমভাবে ওযূ করে, তার শরীর হতে তার সকল গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ হতেও তা বের হয়ে যায়’ (ছহীহ মুসলিম, হা/২৪৫)।
প্রশ্নকারী : বাশার আলী
রাজশাহী।
