কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): নারীরা কি অনলাইনে ব্যবসা করতে পারবে? ব্যবসায় বিভিন্ন মানুষের সাথে মেসেজ করতে হয় বা উত্তর দিতে হয় (ভয়েসে কথা বলা হয় না)। এভাবে ব্যবসায় কোনো শারঈ নিষেধাজ্ঞা আছে কি?

উত্তর: প্রথমত, ইসলাম কোনো নারীর উপর উপার্জনের দায়িত্ব চাপিয়ে দেয়নি, বরং তার যাবতীয় খরচের দায়িত্ব তার অভিভাবককে প্রদান করেছে। অতএব, অভিভাবক থাকা সত্ত্বেও শুধু স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে কোনো নারীর জন্য উপার্জনের এমন মাধ্যম গ্রহণ করা জায়েয নয়, যাতে পরপুরুষের সাথে নিয়মিত কথা বলার প্রয়োজন পড়ে। দ্বিতীয়ত, খরচের দায়িত্ব গ্রহণ করার মতো কেউ না থাকলে নারীর জন্য উপার্জনের এমন মাধ্যম গ্রহণ করা জায়েয, যা হবে নারীকেন্দ্রিক। সুতরাং অনলাইনে নারীদের সাথে কথা বলে বা যোগাযোগ করে ব্যবসা করা একজন নারীর জন্য জায়েয। পক্ষান্তরে পরপুরুষের সাথে যোগাযোগ করে বা কথা বলে (যদিও মেসেজের মাধ্যমে হয়) ব্যবসা করা তার জন্য উত্তম নয়। কারণ পরপুরুষের সাথে মেসেজের মাধ্যমে কথা বলা খলওয়াত বা নির্জন পরিবেশে কথা বলার শামিল, যা উচিত নয় (ছহীহ বুখারী, হা/৩০০৬)। সেক্ষেত্রে মাহরামের মধ্যমে বা সহযোগিতা নিয়ে কর্মচারী রাখতে পারে।

-সারা জাহান

নাটোর।


Magazine