উত্তর: রামাযান মাসে অনেক বিদআত আমল করা হয়। অথচ আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের এ দ্বীনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এতে নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮)। নিম্নে কিছু বিদআত উল্লেখ করা হলো: (১) ইফতারের সময় দলবদ্ধভাবে দুই হাত তুলে দু‘আ করা। (২) রামাযান মাসের শেষ শুক্রবার দলবদ্ধভাবে কবরস্থানে কবর যিয়ারত করা। (৩) ইফতারের সময় দেরি করে ইফতার করা। (৪) তারাবীহ ছালাতের শেষে দলবদ্ধভাবে দু‘আ করা। (৫) ঈদের মাঠে কয়েকটি খুৎবা দেওয়া। (৬) ঈদের ছালাতের পর হাত তুলে মুনাজাত করা। (৮) মৃত ব্যক্তির নামে ইফতারের আয়োজন করা। (৯) নির্দিষ্টভাবে ঈদের দিন দলবদ্ধ হয়ে কবর যিয়ারত করা। এছাড়াও আরো অনেক বিদআত রয়েছে, যেগুলো রামাযান মাসে করা হয়। অথচ এগুলো পরিত্যাগ করা আবশ্যক। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে দূরে রাখুন- আমীন!
-গুলজার আলী
পাবনা।
