কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : গর্ভাবস্থায় থাকায় রামাযান মাসে ছিয়াম থাকতে পারিনি। এখন যদি আমি প্রতি সোম ও বৃহস্পতিবার এবং আরবী মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ নিয়মিত ছিয়াম রাখি, তাহলে কি ঐ ৩০টি ছিয়ামের ক্বাযা বা কাফফারা আদায় হবে? এ ক্ষেত্রে করণীয় কী?

উত্তর : না; নফল ছিয়াম পালনের দ্বারা ফরয ছিয়ামের ক্বাযা বা কাফফারা আদায় হবে না। নফল ছিয়ামের দিনে ক্বাযা আদায় করতে চাইলে শুধু ক্বাযার নিয়্যতেই আদায় করতে হবে।

ক্বাযার পাশাপাশি নফলের নিয়্যত করা যাবে না। উল্লেখ্য যে, গর্ভবতী বা দুগ্ধদানকারিণী মহিলারা যদি ধারাবাহিকভাবে ৩০টি ছিয়ামের ক্বাযা আদায় করতে সক্ষম না হয়, তাহলে তারা তাদের সুবিধানুযায়ী ক্বাযা আদায় করবে’ (বাক্বারাহ, ১৮৪; মুগনী, ৪/৩৯৩-৯৪ পৃ.)। আর ক্বাযা করতে পারবে না এমন ভয় থাকলে প্রত্যেক ছিয়ামের বিনিময়ে একজন মিসকীনকে খাদ্য দান করবে’ (বাক্বারাহ, ১৮৪)।

-আঞ্জুমান আরা মনি

কানসাট, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine