কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার কারণে স্ত্রী স্বামীকে রেখে অন্য রুমে শয়ন করলে তার পাপ হবে কি?

উত্তর : স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বা অন্য কোন মনোমালিন্যতার কারণে স্ত্রীর জন্য স্বামীকে একা রেখে অন্য রুমে শয়ন করা বৈধ নয়। বরং এমন আচরণের কারণে ঐ স্ত্রী স্বামীর অবাধ্য বলে পরিগণিত হবে এবং এরূপ আচরণের কারণে স্ত্রী গোনাহগার হবে ও অভিশপ্ত হবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোন লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে আর সে অস্বীকার করে এবং সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতাগণ এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লা‘নত দিতে থাকে (ছহীহ বুখারী, হা/৩২৩৭; ছহীহ মুসলিম, হা/৩৬১৪)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘স্বামীর বিছানা পরিহার করে কোন স্ত্রী রাত্রি যাপন করলে ফজর পর্যন্ত ফেরেশতাগণ তার প্রতি লা‘নাত করতে থাকে (ছহীহ মুসলিম, হা/১২২)।

-আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine