উত্তর : উক্ত হাদীছ দ্বারা বাড়ীতে নফল ছালাত আদায় করা, আল্লাহ্র যিকির করা এবং কুরআন তেলাওয়াত করার কথা বলা হয়েছে। ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের ঘরেও কিছু কিছু ছালাত আদায় করো এবং তাকে কবরে পরিণত করো না’ (ছহীহ বুখারী, হা/৪৩২, ১১৮৭; ছহীহ মুসলিম, হা/৭৭৭; মিশকাত, হা/৭১৪)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদীছে বলেন, ‘যে বাড়ীতে আল্লাহর যিকির করা হয় আর যে বাড়ীতে আল্লাহ্র যিকির করা হয় না, উভয়ের দৃষ্টান্ত জীবিত এবং মৃতের মতো’ (ছহীহ মুসলিম, হা/৭৭৯)। তাই যে বাড়ীতে আল্লাহ্র যিকির করা হয় না, তাতে মৃত লোকেরা বসবাস করে এবং তা কবরস্থানতুল্য (তুহফাতুল আহওয়াযী, ৮/১৪৬)।
-আব্দুল্লাহ,
রাজশাহী।
