কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): ছেলেদের চুল রাখা ও কাটার সুন্নাতী নিয়ম কী?

উত্তর: চুল রাখা ও কাটা আদর্শগত সুন্নাত, পাপ বা নেকীর কাজ নয়। তবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাথায় চুল লম্বায় থাকত তিন পদ্ধতিতে- ১. তাঁর কানের লতি পর্যন্ত। ২. কানের লতি ও কাঁধের মাঝামাঝি পর্যন্ত। ৩. কাঁধ পর্যন্ত। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চুল তাঁর দুই কাঁধ পর্যন্ত পৌঁছাত (ছহীহ বুখারী, হা/৫৫৬৩; ছহীহ মুসলিম, হা/২৩৩৮)। আনাস ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চুল তাঁর দুই কান ও কাঁধের মাঝামাঝি ছিল (ছহীহ বুখারী, হা/৫৫৬৫; ছহীহ মুসলিম, হা/২৩৩৮)। আর চুলের যত্ন নিতে হবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যার চুল রয়েছে সে যেন তার চুলকে সম্মান করে অর্থাৎ পরিপাটি রাখে’ (আবূ দাঊদ, হা/৪১৬৩)। অত্র হাদীছ প্রমাণ করে যে, চুল রাখলে ছোট করতে পারে। আর কেউ মাথা ন্যাড়া করতে চাইলে সম্পূর্ণরূপে মাথা ন্যাড়া করবে। অবশ্য কোনো কারণ ছাড়া মাথা ন্যাড়া না করাই ভালো।

প্রশ্নকারী : সিফাত হোসেন

ধামরাই, ঢাকা।
Magazine