উত্তর : ইমামের অনুসরণ করে ছালাত আদায় করতে হবে একথাই ঠিক। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ইমাম নিযুক্ত করা হয়, কেবল তাকে অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৬৮৯; ছহীহ মুসলিম, হা/৪১৪; তাহক্বীক্ব মিশকাত, হা/১১৩৯)। তবে ইমাম যদি সুন্নাতের অনুসরণ না করে তাহলে রাসূলের অনুসরণ করত ছহীহ হাদীছের প্রতি আমল করতে হবে। এ ক্ষেত্রে মুক্তাদির কোন আমল ইমামের বিপরীত হলেও সমস্যা নেই।
সোহেল রানা
কলারোয়া, সাতক্ষীরা।
