কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): মাসিক আল-ইতিছামের এক ফাতওয়ায় লাল রঙের পোশাক পড়তে নিষেধ করা হয়েছে। কিন্তু হাদীছে এসেছে, আমি তাঁকে লাল পোশাক পরিহিত অবস্থায় দেখেছি (ছহীহ বুখারী, হা/৩৫৫১)। এটা কি বিপরীত হয়ে গেল না?

উত্তর: মাসিক আল-ইতিছামের ফাতওয়া এবং প্রশ্নে বর্ণিত হাদীছের মাঝে বৈপরীত্য নেই। পুরুষের জন্য নিরেট ও অমিশ্রিত লাল রঙের পোশাক পরিধান করতে নিষেধ করা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, আমাকে লাল রঙের পোশাক পরিধান করতে নিষেধ করা হয়েছে (নাসাঈ, হা/৫২৬৬)। বারা বিন আযিব রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে (পুরুষদেরকে) লাল রঙের গদি ব্যবহার করতে নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/৫৮৬৩)। প্রশ্নে বর্ণিত হাদীছের ব্যাখ্যা হলো, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লাল রঙের পোশাক পরিধান করেছিলেন তা ছিল লাল ও কালো সুতা দ্বারা তৈরি এক ধরনের ইয়ামানী পোশাক। এটা নিরেট ও অমিশ্রিত লাল রঙের পোশাক ছিল না (যাদুল মাআদ, ইবনুল কাইয়িম, ১/১৩২-১৩৪)।

প্রশ্নকারী : ফয়সাল

বাসাইল, টাঙ্গাইল।



Magazine