কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : ইফতারের কিছুক্ষণ পূর্বে একজন ছিয়াম পালনকারী বিমানে ঢাকা থেকে সৌদির উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে কীভাবে ইফতারী করবে?

উত্তর : এমতাবস্থায় পাইলট বা কেবিন ক্রু-র মাধ্যমে সূর্য ডোবার সময় অবগত হয়ে ইফতার করবে। কেননা সূর্য ডোবার সাথে সাথে ছিয়ামপালনকারীকে ইফতার করতে হয়। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দ্বীন ততদিন বিজয়ী থাকবে, যতদিন লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে। কারণ ইহুদী-খ্রীস্টানরা ইফতার দেরীতে করে’ (আবুদাউদ, হা/২৩৫৩; মিশকাত, হা/১৯৯৫)।

-যুবায়ের রহমান

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine