কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): রূহ (আত্মা) কী? এটি কি পদার্থ, শক্তি, নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো সৃষ্টি?

উত্তর: রূহ (الروح) আল্লাহ তাআলার সৃষ্ট একটি বাস্তব সত্তা, যা হলো সূক্ষ্ম নূর। এটিকে শক্তি বা আমাদের পরিচিত পদার্থ বলার পক্ষে কুরআন-সুন্নাহর নির্ভরযোগ্য দলীল নেই। বরং এটি গায়েবী জগতের এমন এক সৃষ্টি, যার প্রকৃত স্বরূপ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ পূর্ণ জ্ঞান রাখে না। আল্লাহ তাআলা বলেন, ‘তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, রূহ আমার রবের আদেশসংক্রান্ত বিষয়। আর তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে খুবই সামান্য’ (আল-ইসরা, ১৭/৮৫)। তবে কুরআন ও হাদীছের মাধ্যমে রূহ সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে, রূহ দেহে প্রবেশ করে এবং দেহ থেকে বের হয় (ছহীহ বুখারী, হা/৩২০৮; ছহীহ মুসলিম, হা/২৬৪৩)। ঘুমের সময় রূহ আংশিকভাবে কবয করা হয় (আয-যুমার, ৩৯/৪২)। মৃত্যুর সময় রূহ সম্পূর্ণভাবে কবয করা হয় (আস-সাজদা, ৩২/১১)। ফেরেশতারা রূহ গ্রহণ করেন ও নিয়ে যান (আন-নাহল, ১৬/৩২; আবূ দাঊদ, হা/৪৭৫৩)।

প্রশ্নকারী : আশিক ইকবাল 

মাকলাহাট, নওগাঁ।

Magazine