উত্তর : হিন্দু কিংবা বিধর্মীদের মেলা ও আনন্দ-উৎসব মূলত তাদের দেব-দেবীর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে। সুতরাং সেই উৎসব ও মেলায় কিছু ক্রয়-বিক্রয় করা অথবা ক্রয় করা জিনিস খাওয়া তাদের এই কাজে উৎসাহিত ও সহযোগিতার শামিল; যা থেকে বিরত থাকার জন্য পবিত্র কুরআনে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ বলেন,وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوْا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ‘তোমরা সৎকর্ম ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সাহয্য করবে। পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সাহয্য করবে না’ (মায়েদাহ ৫/২)।
প্রশ্নকারী : রায়হান বাপ্পী
জয়পুরহাট সদর, জয়পুরহাট।
