উত্তর : না, কবরস্থানে ওয়ায-মাহফিল করা যাবে না। এমনকি সেখানে বসাও যাবে না। আবু মারছাদ গানাবী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কবরের উপর বসো না এবং কবরের দিকে মুখ করে ছালাত আদায় কর না’ (ছহীহ মুসলিম, হা/৯৭২; মিশকাত, হা/১৬৯৮)। তবে কবরস্থানের যে সকল জায়গায় কবর দেয়া হয়নি সে সকল জায়গায় নিমণবর্ণিত শর্ত সাপেক্ষে ওয়ায-মাহফিল করা বা দ্বীনী কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন, কবরবাসীরা বক্তৃতা শুনতে পাবে; তাদের শাসিত্ম মাফ হবে; তারা মাহফিলের নেকী পাবে ইত্যাদি ভ্রান্ত বিশ্বাস বা ধারণা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে।
-আবু যায়েদ
বাগমারা, রাজশাহী।
