কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : আমার স্বামী আমাকে চাকরি করাতে চান না। আর আমিও চাকরি করি না। কিন্তু এতে আমার পিতা-মাতা অসন্তুষ্ট। আমার কি গুনাহ হবে?

উত্তর : সংসারের ভরণ-পোষণের দায়-দায়িত্ব স্বামীর (নিসা, ৩৪)। তাই বিয়ে হয়ে যাওয়ার পরে একজন মহিলা পাপের কাজ ব্যতীত সকল ক্ষেত্রে স্বামীর আনুগত্য করতে বাধ্য। কারণ পাপের কাজে কারও আনুগত্য চলে না (ছহীহুল জামে‘, হা/৭৫২০; মিশকাত, হা/৩৬৯৬)। তাই স্বামী যদি চাকরি করাতে না চায়, তাহলে পরিবারে আর্থিক অস্বচ্ছলতা থাকলেও চাকরি করা যাবে না এবং এক্ষেত্রে পিতা-মাতার কথা অমান্য করার কারণে উক্ত মহিলা গুনাহগার হবে না।

-সারমীন নীলা

লালপুর, নাটোর।


Magazine