কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : আমি একজন অবিবাহিত ছেলে। দুই বন্ধুর খপ্পরে পড়ে একজন বিবাহিত মেয়ের সাথে যেনা করেছি। তখন এর পাপ সম্পর্কে বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি যে এটা করা আমার মহা অন্যায় হয়েছে। এখন এই পাপ থেকে ক্ষমা পাওয়ার উপায় কী?

উত্তর : উক্ত মহাপাপ থেকে মুক্তির জন্য খালেছ অন্তরে তাওবা করতে হবে। কেননা, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপ জীবিত অবস্থায় মানুষ খালেছ অন্তরে একনিষ্ঠভাবে তওবা করলে মহান আল্লাহ ক্ষমা করবেন না। এমর্মে মহান আল্লাহ বলেন, ‘বলো, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো (পাপ করেছি) আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না; আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু (সূরা আয-যুমার, ৫৩)। সুতরাং, কেউ যদি অপরাধ করার পর আল্লাহর নিকট তওবা করে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন। যেমন নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে একজন মহিলা যেনা করে নিজের অপরাধের কথা স্বীকার করে তওবা করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। সেই মহিলা সম্পর্কে রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! মহিলাটি এমন (খালেছ) তাওবা করেছে, যদি কোনো বড় যালেমও এই ধরনের তওবা করে, তারও পাপ ক্ষমা হয়ে যাবে। অতঃপর তিনি তার জানাযা পড়ার আদেশ করলেন। অতঃপর তার জানাযা পড়লেন এবং তাকে দাফন করা হলো (ছহীহ মুসলিম, হা/৩২০৮)।

-নাম প্রকাশে অনিচ্ছুক

চিরিরবন্দর, দিনাজপুর।


Magazine