কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : নবজাতকের জন্মের সময় কানে আযান দেয়ার গুরুত্ব ও ফযীলত কী?

উত্তর : নবজাতকের জন্মের সময় কানে আযান দেওয়া সুন্নাত। আবু রাফে‘ তাঁর পিতা হতে বর্ণনা করেন ‘আমি রাসূল (ছাঃ)-কে আলীর পুত্র হাসানের কানে ছালাতের আযানের মত আযান দিতে দেখেছি, যখন ফাতেমা (রাঃ) তাকে জন্ম দেন (তিরমিযী, হা/১৫৫৩)। তবে নবজাতকের জন্মের পরপরই তার ডান কানে আযান ও বাম কানে ইক্বামত শুনানোর হাদীছ ‘মওযূ’ বা জাল (ইরওয়াউল গালীল, হা/১১৭৪; তুহফাতুল আহওয়াযী, ৫/৯০ পৃঃ)। 

-রোকনুযযামান

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।


Magazine