কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): আমার বাবা তার নিঃসন্তান ফুফার কাছ থেকে দানসূত্রে সম্পত্তি লাভ করেছিলেন। আমরা আট ভাইবোন। বর্তমানে আমার দুই ভাই দাবি করছেন যে, বাবা মৃত্যুর আগে মৌখিকভাবে অছিয়ত করে গেছেন, যেন আমরা অন্য ভাইবোনেরা তার পৈতৃক সম্পত্তিতে কোনো দাবি না করি। এ বিষয়ে আমরা বা আমাদের মা কেউ অবগত নই। প্রশ্ন হলো, কোনো বাবা কি অছিয়তের মাধ্যমে তার সন্তানদের বৈধ উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারেন? যদি এমন অছিয়ত করে থাকেন, তবে তা কি শরীআতসম্মত এবং আমরা কি তা মানতে বাধ্য? উত্তরাধিকারীদের ক্ষতিগ্রস্ত করে করা এমন অছিয়তের বিধান কী?

উত্তর: এভাবে অছিয়ত করা জায়েজ নয়। কোনো বাবা অছিয়তের মাধ্যমে তার বৈধ উত্তরাধিকারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। এমন অছিয়ত শরীআতসম্মত নয় এবং তা মানা উত্তরাধিকারীদের উপর আবশ্যক নয়। আবূ উমামা আল-বাহেলী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক হক্বদারকে তার হক্ব নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং কোনো ওয়ারিছের জন্য অছিয়ত করা যাবে না (আবূ দাঊদ, হা/২৮৭০, তিরমিযী, হা/২১২০)।

প্রশ্নকারী :  নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine