উত্তর : হ্যাঁ, এমতবস্থায় তার সামনে দিয়ে কাতারে দাঁড়ানো যাবে। কেননা ফরয ছালাতের ইক্বামত হলে জামা‘আতে শরীক হওয়া যরূরী। মহান আল্লাহ বলেন, وَارْكَعُوْا مَعَ الرَّاكِعِيْنَ ‘তোমরা রুকূকারীদের সাথে রুকূ কর’ (বাক্বারাহ, ৪৩)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ছালাতের ইক্বামত দেয়া হলে ফরয ছালাত ব্যতীত অন্য কোন ছালাত নেই (ছহীহ মুসলিম, হা/৭১০; মিশকাত, হা/১০৫৮)।
-ইসমাঈল হোসেন
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী।
