কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : মহিলাদের কণ্ঠের কোনো পর্দা আছে কি?

উত্তর : এ ব্যাপারে ওলামায়ে কেরামের মতভেদ রয়েছে। তবে সর্বাধিক মত হলো, নারীদের কণ্ঠ সতরের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ একজন নারী পর্দার অন্তরাল থেকে প্রয়োজনে গায়রে মাহরাম পুরুষদের সাথে কথা বলতে পারে। অনুরূপ কোনো গায়রে মাহরাম পুরুষ যদি কোনো নারীর কণ্ঠ শুনে ফেলে তাতেও গুনাহ হবে না। তবে এক্ষেত্রে শর্ত হলো নারীকে কথা বলার সময় আকর্ষণীয় ও আকৃষ্টকারী নরম কণ্ঠ ও প্রয়োজনের অতিরিক্ত কথা পরিহার করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘হে নবীপত্নীরা! তোমরা অন্য নারীদের মতো নও; যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে (পরপুরুষের সাথে) মিষ্টি কন্ঠে এমনভাবে কথা বল না যাতে অন্তরে যার ব্যাধি আছে, সে খারাপ ইচ্ছাপোষণ করে এবং তোমরা উত্তম কথা বলবে’ (আহযাব, ৩২)। আল্লাহ তা‘আলা আরো বলেন, ‘তোমরা তাদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ’ (আহযাব, ৫৩)।

-মুস্তাক্বীম বিল্লাহ

 বাগমারা, রাজশাহী।


Magazine