উত্তর : স্বামীর সম্পদের মালিকানা স্বামীর এবং স্ত্রীর সম্পদের মালিকানা স্ত্রীর। স্ত্রী তার নিজের সম্পদ বৈধ পন্থায় যেভাবে ইচ্ছা ব্যয় করতে পারে। তাই স্ত্রীর যদি ওমরাহ করার মতো আর্থিক সংগতি থাকে, তাহলে সফরে মাহরাম থাকার শর্তে সে ওমরাহ করতে পারে। কেননা মেয়েরা মাহরাম ব্যতীত সফর করতে পারবে না (বুখারী, হা/১৭২৯)। স্বামীর ঋণ থাকলে কিংবা অবিবাহিত বোন থাকলেও ওমরা করতে পারবে। তবে যদি স্বামীকে তার ঋণ পরিশোধ করতে ও বোনদের বিবাহ দেওয়ার কাজে সহযোগিতা করে সেটা হবে প্রশস্ত অন্তর ও সহমর্মিতার পরিচায়ক।
-নাজির ইসলাম
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
