কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : ‘গীবত করা যিনা করার চেয়েও বড় পাপ’। হাদীছটি কি ছহীহ?

উত্তর : হাদীছটি যঈফ (সিলসিলা যঈফাহ, হা/১৮৪৬; যঈফুল জামে‘, হা/২২০৪; মিশকাত, হা/৪৮৭৪)। তবে গীবত করা বড় পাপ। আল্লাহ তা‘আলা একে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সাথে তুলনা করেছেন (হুজুরাত, ১২; ছহীহ মুসলিম, হা/২৫৮৯; মিশকাত, হা/৪৮২৮)।

প্রশ্নকারী : মাসূদ ফকির

উজিরপুর, বরিশাল।


Magazine