উত্তর: আল্লাহ তাআলা বিভিন্ন বস্তু সৃষ্টি করার ক্ষেত্রে সাত সংখ্যা নির্বাচিত করেছেন, যেমন- সাতটি আসমান, সাতটি যমীন ইত্যাদি। অনুরূপভাবে বিভিন্ন বিধান পালনের ক্ষেত্রে সাত সংখ্যাকে বাছাই করেছেন, যেমন- তাওয়াফের সাত চক্কর, ছাফা-মারওয়ার মাঝে ৭ বার সাঈ করা ইত্যাদি। এ থেকে বুঝা যায়, সাত সংখ্যাটির অবশ্যই বিশেষত্ব রয়েছে; কিন্তু কী সেই বিশেষত্ব তা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আলেমগণ এই সংখ্যার যেসব বিশেষত্ব বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন সেগুলো চূড়ান্ত নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একাধিক বিশেষত্ব উল্লেখ করার পর এটাই বলেছেন যে, এগুলো চূড়ান্ত নয়; বরং মূল হিকমত ও রহস্য একমাত্র আল্লাহ তাআলা জানেন (যাদুল মাআদ, ৪/৯১-৯২)। সুতরাং এসমস্ত বিষয়ের পিছনে পড়া বা বাড়াবাড়ি করার প্রয়োজন নেই।
প্রশ্নকারী : রবিউল ইসলাম
রাজশাহী।
