উত্তর: যিলহজ্জ মাসের ১১ ও ১২ তারিখে মিনায় রাত্রিযাপন করা ওয়াজিব আর ১৩ তারিখ সুন্নাহ (ছহীহ বুখারী, হা/১৭৪৫; আবূ দাঊদ, হা/১৯৭৩; ফাতহুল বারী, ৩/৫৭৯)। আল্লাহ তাআলা বলেন, ‘আর নির্ধারিত দিনসমূহে আল্লাহকে স্মরণ করো। অতঃপর কেউ যদি দুদিনের মধ্যে (মক্কায় ফিরে যেতে) তাড়াতাড়ি করে, তবে তার জন্য কোনো পাপ নেই। পক্ষান্তরে কেউ যদি বিলম্ব করে, তবে তার জন্যও পাপ নেই এবং তোমরা আল্লাহকে ভয় করো ও জেনে রেখো যে, অবশ্যই তোমাদের সকলকে তাঁরই নিকট সমবেত করা হবে’ (আল-বাকারা, ২/২০৩)।
প্রশ্নকারী : ওহিদুল ইসলাম
রাজবাড়ী।
