উত্তর : এ ধরনের ঘোষণা মূলত হারানো বিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত। বিধায় মসজিদের মাইকে এমন ঘোষণা দেওয়া যাবে না। কেননা তা শরী‘আতে নিষিদ্ধ। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কাউকে মসজিদে এসে কোন হারানো বস্ত্ত তালাশ করতে শুনে, সে যেন বলে, আল্লাহ তোমাকে তা ফিরিয়ে না দিন। কেননা মসজিদসমূহ এই জন্য নির্মিত হয়নি’ (ছহীহ মুসলিম, হা/৫৬৮; মিশকাত, হা/৭০৬)। তবে ব্যক্তিগতভাবে পরস্পরকে জিজ্ঞাসার মাধ্যমে তালাশ করা বা মিলিয়ে নিতে বলাতে শারঈ কোন বাঁধা নেই।
-ইউনুস
কানসাট, মেবারকপুর।
