উত্তর : পবিত্র কুরআনের যে কোন সূরা বা আয়াত দ্বারা ঝাড়ফুঁক করা যেতে পারে। মহান আল্লাহ বলেন, আমি কুরআনে এমন কিছু নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত’ (বানী ইসরাঈল, ৮২)। তবে বিশেষভাবে কিছু সূরা বা আয়াত দ্বারাও ঝাড়ফুঁক করা যায়। যেমন, সূরা ফাতিহা, ইখলাছ, ফালাক্ব, নাস, আয়াতুল কুরসী ইত্যাদি। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, তখন সূরা ফালাক্ব ও নাস দ্বারা নিজের শরীরের উপর ফুঁ দিতেন এবং নিজের হাত দ্বারা শরীরে মুছে ফেলতেন। এরপর যখন তিনি মৃত্যুরোগে আক্রান্ত হলেন, তখন আমি আশ্রয় প্রার্থনার সূরা দু’টি পড়ে তাঁর শরীরে ফুঁ দিতাম। আর আমি তাঁর হাত দ্বারাই তাঁর শরীর মুছে দিতাম (ছহীহ বুখারী, হা/৪৪৩৯; ছহীহ মুসলিম, হা/২১৯২; মিশকাত, হা/১৫৩২)।
-মনির
দূর্গাপুর, রাজশাহী।
